বাংলাদেশ

গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, ইসলামি সংগঠনের পরিচিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, যেখানে একটি চাঁদ ও তারার সাথে ইসলামি প্রতীক রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৪ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদবার্তায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অংশগ্রহণকারী গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর যখন দেশের জনগণ একটি নতুন ও সুষ্ঠু রাজনৈতিক ধারার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মারাত্মক হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিষয়:গণঅধিকার পরিষদ প্রতিবাদ ফারুক হাসান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…