বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবি জানিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। অপরাজনীতি ও র্যাগিং বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।






