চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মব’ দিয়ে ছাত্রদলকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন

‘মব’ সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ছাত্রদলের নেতা–কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ দিয়ে ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছে ছাত্রদল। এঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সেটি সংবাদ সম্মেলনে পড়ে শোনান গণেশ চন্দ্র রায়। তাতে বলা হয়েছে, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের (সবার সমান সুযোগ) অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতা–কর্মীকে যথা নিয়মে মনোনয়ন ফরম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।’

Banglabid

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল।

ভুক্তভোগী শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান বলেন, ‘হলে গণতান্ত্রিক পরিবেশ নেই। আমি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে হলে যাই। সাধারণ শিক্ষার্থী নামধারী কিছু শিক্ষার্থী এসে আমাদের বাধা দেয়। পরে হল প্রশাসনকে জানালেও তারা আমাদের কথা শোনেনি। শিক্ষার্থীরা মব সৃষ্টি করে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়নি। গায়ে হাত তোলার চেষ্টা করে। আমরা এই ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে ডাকসু নির্বাচন-২০২৫ এর চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র বিতরণের শেষ মুহূর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ প্রদানের জন্য ঢাবি সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি ছাত্রদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত, এতদিন হলো না কেন?

পরবর্তী

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে জেলেনস্কি

পরবর্তী
জেলেনস্কি উড়োজাহাজ থেকে নামছেন, আকাশে পরিষ্কার আকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে জেলেনস্কি

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের জন্য জীবন দক্ষতা প্রশিক্ষণ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা চাকরি হারালেন?

সর্বশেষ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT