চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিখতে বসে চোখ ভেসে যাচ্ছে জলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
দুজন নারী বসে আছেন বনজঙ্গলে, একজন চোখে জল নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালের সূর্য, ভোরের কুয়াশা, ঠাণ্ডা বাতাস, রাতের জোছনায় সবখানেই তিনি আছেন। আছেন উপর থেকে আসা প্রকৃতির মাঝে। আছেন তাঁর করা কাঁচা রাস্তায়, তাঁর হাতে গড়া স্কুলে, (যেই স্কুলের তিনি হেড মাস্টার ছিলেন)। আছেন অসংখ্য অগনিত তাঁর স্টুডেন্টদের মনের ভিতরে। যারা কেউ শিক্ষক, প্রিন্সিপাল, এস পি, প্রফেসর, বড় অফিসে চাকরি করেন ইত্যাদি। বেশির ভাগ সবাই শুনেই দূর দূরান্ত থেকে এসেছেন জানাযায় অংশ নিতে প্রিয় শিক্ষকের জন্যে। জানাযায় নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। তিনি আছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া অঞ্চলের সমস্ত মানুষের অন্তরস্থলে।

তারা জানালেন,‘যখন শিক্ষা ছিল মাঝ অন্ধকারে, ঠিক সেই অন্ধকারে তিনিই বাতি ধরেছিলেন। সাথে ছিলেন তাঁর সহধর্মিণী শেফালী, তিনিও একজন শিক্ষক ছিলেন।’ এ ছাড়া তাঁর পরিবারের অন্যান্য দুইজন ভাইও শিক্ষক ছিলেন। জানাযায় ইমাম অনেক কথার মাঝে বললেন,‘আজ বাতি জ্বালানোর মানুষটি চলে গেলেন’। কারণ, যত ভালো ভালো কাজ এই গ্রামের জন্যে তিনিই উদ্যোগ নিয়ে করতেন।

তাঁর করা কাঁচা রাস্তা দিয়েই আজ তিনি এলেন অন্য এক গাড়ি করে। তখন গাড়ির চাকায় ভোর সকালের বাতাসে ধূলো উড়ে যাচ্ছিল। এই পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আমাদের পরীমণি হচ্ছে শুধুমাত্রই শামসুল হক গাজীর নাতনি। আর কিছুই না। সত্যিই তাই। আমাদের নানুভাই, তিনি যে এই গ্রামে কী পরিমাণ জনপ্রিয় আর ভালোবাসার মানুষ! নিজের চোখে দেখার সৌভাগ্য হলো।

Banglabid

বাড়ির প্রতিটি মানুষ সুশিক্ষিত, আস্তে কথা বলে। সকলেই ভদ্র, বিনয়ী,মানবিক আর অতিথি পরায়ণ। সবচেয়ে ইন্টারেস্টিং এই যে গাজী শামসুল হক হচ্ছেন এই অঞ্চলের বটগাছ। সব্বাই যে কোন প্রয়োজনে তাঁর কাছেই আসতেন দৌড়ে। এই সমস্ত যা কিছু লিখছি আজ প্রতিটি শব্দ, কথা, বাক্য নিজের কানে শুনে, চোখে দেখে লিখছি। লিখতে বসে চোখ ভেসে যাচ্ছে জলে।

আজ মিলাদ। তিনদিন হয়ে গেলো দেখতে দেখতে। নানুভাই, যেখানেই থাকবেন ভালো থাকবেন। নিশ্চয়ই তিনি দেখছেন হাজার হাজার মানুষের চোখের জল। আর সেই জলে তিনি ভাসছেন ভালোবাসায়। জানিনা পরীমনি আর কখনোই পায়েস খেতে পারবে কিনা! কিন্ত তাঁর নানুভাই হাসপাতালের শেষদিন অবধি তার রান্না করা পায়েসই খেয়েছিলেন। বলেছিলেন,‘পরীর পায়েস ছাড়া আর কিছুই খাবো না আমি।’

আজও সেই পায়েস রান্না করা হচ্ছে সবার জন্যে। তিনি নিশ্চয়ই উপর থেকে সব দেখছেন আর পরীকে দোয়া দিচ্ছেন যাকে আজীবন রেখেছেন আগলে তাঁর বুকের ভিতর। শেষ মুহূর্ত অবধি বলেছিলেন,‘পরী নানুভাই তুমি আমার বুকের ভিতর আছো।’

Reneta

শ্রদ্ধা আর প্রণাম নানুভাই। আমি অনেক ভাগ্যবান আপনার মত একজন মানুষের আশির্বাদ দোয়া পেয়েছি। পেয়েছি স্নেহ আর ভালোবাসা। পেয়েছি সাপোর্ট। দেখেছি কত আধুনিক আপনি। কী দারুণ ইংরেজিতে কথা বলেন! কখনই নামাজ পড়তে ভুল হয়না আপনার। আপনার কথা আজীবন মনে থাকবে নানু ভাই। কখনই ভুলবো না। স্যালুট আমাদের বাতি, আমাদের নানুভাই শামসুল হক গাজী।

লেখক: চয়নিকা চৌধুরী, নির্মাতা

 

 

ঢাকা/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চয়নিকাচয়নিকা চৌধুরীপরীমনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT