বিনোদন

পুত্র সন্তানের বাবা হলেন চাষি আলম

আলম নবজাতক শিশুকে দেখছেন হাসপাতালে, পুত্র সন্তানের খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাষি আলম নবজাতক শিশুকে হাসপাতালে দেখছেন, পরিবারের জন্য আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অভিনেতা চাষি আলম ওরফে ‘হাবু ভাই’ বাবা হয়েছেন। বুধবার রাতে তার স্ত্রী ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

পুত্র সন্তান জন্মের খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন চাষি আলম। তিনি বলেন, গত রাতে একটি হাসপাতালে আমরা স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা।

চাষি আলম জানান, এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছি মনে করছেন। এটা ভুল। আমি পুত্র সন্তানের বাবা হয়েছি।

তিনি বলেন, মা ও ছেলের পাশাপাশি ওদের বাবাও অনেক ভালো আছে। হাসপাতাল থেকে শিগগিরই বাসা যেতে পারবো।

গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে বিয়ে করেন চাষি আলম। তার স্ত্রীর নাম তুলতুল।

কাজল আরেফিন অমি পরিচালিত আসেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুলভাবে আলোচনায় আসেন চাষি আলম। এই নাটকের বোকাসোকা চরিত্র ‘হাবু ভাই’ নামে তিনি সবার কাছে পরিচিত।

বিষয়:চাষি আলম নাটক ব্যাচেলর পয়েন্ট হাবু ভাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…