চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২২
চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অস্ত্র পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াষ্ট্যান্ড এলাকা থেকে ২টি ওয়ান শুটার গানসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যবসায়ী, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বোলনপুর গ্রামের মৃত কান্তু মিয়ার ছেলে মো. সাদেকুল ইসলাম (৩৩)।

সোমবার রাত ১১টায় চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

র‌্যাবের প্রেসনোটে মঙ্গলবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রানীহাটি ইউনিয়নের ঘোড়াষ্ট্যান্ড সংলগ্ন একটি মিল চাতালের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়। এসময় ২টি ওয়ান শুটার গান, একটি মোবাইল ফোনসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ সাদেকুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং বিক্রি ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবের অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT