চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার বিতরণে অনিয়ম: কৃষি কর্মকর্তার সামনেই উপ-সহকারী কর্মকর্তাকে মারধর

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১২:৫৬ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৫
জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডিলারদের কাছে সারের পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং বিতরণে চরম বিশৃঙ্খলার জেরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। উপজেলা কৃষি কর্মকর্তার সামনেই মারধরের শিকার হয়েছেন এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে সার বিতরণের সময় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাণীশংকৈল এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকেরা। কিন্তু বাজারে চাহিদামতো সার না থাকায় কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র অসন্তোষ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ শুরু করলে সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সার বিতরণের একপর্যায়ে দেখা গেছে পাঁচটি ভ্যানে করে পাঁচজন কৃষক একজনের নামেই ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে লাইনে থাকা অন্য কৃষকেরা সার না পাওয়ার আশঙ্কায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। ফলে কৃষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে হট্টগোল শুরু হয়।

​পরিস্থিতি সামাল দিতে না পেরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন একপর্যায়ে ‘দুপুরের খাবারের কথা’ বলে বিতরণস্থল ত্যাগ করেন। এরপর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে আসেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলেন। একইসাথে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলামকে সেখানে আসার অনুরোধ জানান।

​কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে বিতরণস্থলে ফিরে এলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে আকতার হোসেনকে বেধড়ক মারধর করে।

Reneta

আহত আকতার হোসেনকে দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

​উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম ঘটনার তীব্রতা স্বীকার করে বলেন, ‘রোগীর অবস্থা ভালো নয়। মাথায় আঘাত পেয়েছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

​ঘটনার পর থেকে মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী কিংবা প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

​এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘কৃষি অফিস থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিয়মকৃষি কর্মকর্তাসার বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT