চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকার শীর্ষে নারী নির্মাতার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
অ্যামি অ্যাডামসের চরিত্রের ছবি, কফি পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের ম্যাগাজিন ‘সাইট অ্যান্ড সাউন্ড’ তাদের নির্বাচিত সর্বকালের সেরা ১০০টি ছবির তালিকা প্রকাশ করেছে। এই তালিকার প্রথম স্থানে আছে বেলজিয়ামের পরিচালক শ্যানটাল অ্যাকাম্যানের ১৯৭৫ সালের ছবি ‘জিন ডিয়েলম্যান, ২৩ কুয়াই ডু কমার্স, ১০৮০ ব্রুক্সেলস’।

সাইট অ্যান্ড সাউন্ডের ৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও নারী পরিচালকের ছবি প্রথম স্থান অধিকার করল।

তালিকায় একমাত্র ভারতীয় ছবি হিসেবে জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর ট্রিলজি’র প্রথম ছবি ছিল ‘পথের পাঁচালী’। ছবিটি ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল। এই ছবি তালিকার ৩৫ নম্বরে জায়গা করে নিয়েছে।

Banglabid

১৯৫২ সাল থেকে এখন পর্যন্ত প্রতি দশ বছরে একবার করে ব্রিটিশ পত্রিকা ‘সাইট অ্যান্ড সাউন্ড’ সর্বকালের সেরা ১০০টি ছবির তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় ১৬৩৯ জনের ভোট নেওয়া হয়েছে। বিভিন্ন পেশার এই ভোটাররা তাদের পছন্দের সেরা ১০টি ছবির নাম লিখে ভোট দিয়েছেন। তার ভিত্তিতেই তৈরি হয়েছে এই তালিকা।

তালিকার প্রথম দশে ‘জিন ডিয়েলম্যান, ২৩ কুয়াই ডু কমার্স, ১০৮০ ব্রুক্সেলস’ ছাড়াও আছে ‘ভার্টিগো’, ‘সিটিজেন কেন’, ‘টোকিও স্টোরি’, ‘ইন দ্য মুড ফর লাভ’, ‘২০০১: এ স্পেস ওডিসি’, ‘ব্যু ট্রাভেইল’, ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘ম্যান উইথ আ মুভি ক্যামেরা’ ও ‘সিংগিং ইন দ্য রেইন’।

এবারের তালিকায় বেশ কিছু নতুন ছবি জায়গা করে নিয়েছে যার মধ্যে ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত দুটি ছবি, ‘লেডি অন ফায়ার’, ‘প্যারাসাইট’ আছে। আরও আছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুনলাইট’।

Reneta

সূত্র: দ্য গার্ডিয়ান

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর আক্রমণ ছিল গুরুত্বপূর্ণ

পরবর্তী

রাশিয়াকে ঠেকাতে জ্বালানি তেলের দাম নির্ধারণে সম্মত জি-৭ ও ইইউ

পরবর্তী
সমুদ্রের তেল উত্তোলন প্ল্যাটফর্মের ছবি, যেখানে ক্রেন ও নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে ঠেকাতে জ্বালানি তেলের দাম নির্ধারণে সম্মত জি-৭ ও ইইউ

বাংলাদেশের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ছবি এলে আপত্তি নেই, তবে…

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT