তারা চ্যানেল আইয়ের বার্তা বিভাগের বিভিন্ন বিষয় সরেজমিন দেখার পাশাপাশি কর্মীদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতার কথাও শোনেন। পরে চ্যানেল আই সভাকক্ষে পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে তারা একটি সংক্ষিপ্ত সেশনে মিলিত হন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি তার দীর্ঘ কাজের অভিজ্ঞতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। ওই সময় চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।








