ফুটবল

তাহের-মিলনের গোলে চ্যানেল আইয়ের শুভ সূচনা

বিএসজেএ মিডিয়া কাপ

ফুটবল খেলোয়াড়রা চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন ফুটবল খেলোয়াড় চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করছে, সবুজ জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে শুভ সূচনা করেছে চ্যানেল আই। গ্রুপ ‘এইচ’র খেলায় গাজী টিভিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। দুই গোল করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মিলন মল্লিক।

খেলার প্রথমার্ধে মিলনের থেকে বল পেয়ে জালে জড়ান আবু তাহের। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় চ্যানেল আই।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও আক্রমণে যায় চ্যানেল আই। তাহেরকে দিয়ে প্রথম গোলটি করানোর পর দ্বিতীয়ার্ধে মিলন নিজেই দেখান ঝলক। পেয়ে যান জোড়া গোলের দেখা। তার দুই গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

বিষয়:গাজী টিভি চ্যানেল আই তাহের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…