চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জিন্দা পার্কে চ্যানেল আই এর ‘কৃষকের ঈদ আনন্দ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ০৩, জুন ২০২৫
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতি বছরের মতো এবারও ঈদের পরদিন প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় ঈদের অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’।

ঈদুল আজহার জন্য এবার ভিন্ন আমেজ আর মাটির ঘ্রাণ ধরে রাখতে চ্যানেল আইয়ের ঈদ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের জিন্দা পার্কে।

প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনের নিদর্শন জিন্দা পার্কে এবারের অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা। গ্রামীণ মানুষের জীবনের স্বচ্ছতা, আবেগ, আনন্দ ও সংগ্রাম ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়।

অনুষ্ঠানে উঠে এসেছে মহানগরের অতি নিকটে থেকেও কীভাবে শহুরে জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতা গ্রামবাসী নিজেদেরকে আলাদা রেখেছেন। কৃষি ও প্রকৃতিকে অক্ষুন্ন রেখে তারা সুশৃংখল জীবনের এক গ্রাম্য রূপ দেখতে ৫ হাজার গ্রামবাসী সম্মিলিত হয়ে কীভাবে গড়ে তুলেছেন প্রকৃতির অভয়ারণ্য জিন্দা পার্ক। সবুজের এই ভূবনের মাঝে ধারণ করা খেলার ফাঁকে ফাঁকে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী জিন্দা গাঁয়ের ইতিহাস ও সংস্কৃতিও।

এবার খেলার তালিকাতেও এসেছে নতুনত্ব ও বৈচিত্র। খেলাগুলোর মধ্যে থাকছে-বৃক্ষমানবের দৌঁড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গি বাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া।

এসব মজার ও চমৎকার খেলায় অংশ নিয়েছেন স্থানীয় কৃষক, নারী ও শিশু এবং বিভিন্ন পেশার মানুষ।

Reneta

‘কৃষকের ঈদ আনন্দ’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি একপ্রকার সামাজিক বার্তাবাহকও। যেখানে প্রতিবছর উঠে আসে গ্রাম বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতির নতুন নতুন গল্প এবং কৃষকের রঙিন মুখ’ছবি।

জনপ্রিয় এই অনুষ্ঠানটি চ্যানেল আইতে ঈদুল আজহার পরদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষকের ঈদ আনন্দজিন্দা পার্কে কৃষকের ঈদ আনন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT