চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাউজার পরে খেলা যাবে না, বোঝাতেই দেড় মাস পার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

পেছনের কারিগর কে? কি প্রসঙ্গ, কি নিয়ে আলোচনা, খুব অল্প ভেবেই ইদানীং গোলাম রব্বানি ছোটনের নামটা বলে দেয়া যাচ্ছে। বাংলাদেশ নারী দলের সাফ শিরোপা উঁচিয়ে ধরার পর থেকে যেকোনো সাফল্যের গল্পে শুরুতেই যে আসছে এ কোচের নাম। কখনও কখনও প্রসঙ্গ ফুটবল না হলেও ক্ষতি থাকছে না, সাফল্যের গল্প মানেই যেন এখন অনুপ্রেরণার আরেক নাম ছোটন।

ছোটনের অধীনে দীর্ঘ দিনের কঠোর পরিশ্রমের শেষে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন সাবিনা-মারিয়া-কৃষ্ণারা। এই অবস্থায় আসতে খেলোয়াড়দের মতো অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে লাল-সবুজদের কোচকেও। নারী ফুটবলাররা একের পর এক সামাজিক প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে এসেছেন। যাদের নিয়ে একসময় ছিল বিস্তর নেতিবাচক আলোচনা, এখন তাদের নিয়ে চলছে বন্দনা। এমন অনেক নারী ফুটবলারদের রক্ষণশীল মানসিকতার বাইরে আনতে কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশ কোচকেও।

বুধবার চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সাফজয়ী বীরকন্যারা। দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী দল জড়ো হয়েছিল চ্যানেল আই ভবনে। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর। সেখানেই মনের দুয়ার খুলে দেন ছোটন।

‘২০০৯ সালে যশোর থেকে কয়েকজন মেয়ে ট্রেনিং করতে এসেছিল। মেয়েরা ট্রাউজার পরে ট্রেনিং করছিল। তাদের বোঝানোই যাচ্ছিল না যে ট্রাউজার পরে খেললে অসুবিধা হবে। দেড় মাস ধরে বোঝানোর পর তারা ট্রাউজার ছাড়তে শুরু করে। তাও সবাই একসাথে ছাড়েনি। দুই-তিনজন করে ছেড়েছিল।’

২০১২ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় নারী দলের পথচলা। এএফসি আর ফিফার প্রেসক্রিপশনেই দল গঠন করতে হয়েছিল। সেই সময়গুলো কুসুমাস্তীর্ণ ছিল না, জানালেন চ্যাম্পিয়ন কোচ।

‘তখন সামাজিক সমস্যা ছিল। ধর্মের দোহাই দিয়ে সমস্যা ছিল। বাবা-মায়েরা তাদের মেয়েদের ফুটবল খেলতে দিতে চাইত না। তারা মনে করতো মেয়ে ব্যথা পাবে। বেশি আঘাত পেলে হয়তো পরে তাদের বিয়ে হবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইছোটনবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT