চাঁদপুর

শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বাড়ছে, হাসপাতালে শয্যাসংকট

ঢাকার একটি হাসপাতালের প্রবেশদ্বারে বড় সাইনবোর্ড, করোনা সচেতনতায় বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি হাসপাতালের প্রবেশদ্বারে বড় সাইনবোর্ড, করোনা সচেতনতায় বার্তা, স্বাস্থ্য সচেতনতা প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুরে শুরু হয়েছে শীতের পদধ্বনি। দিনে গরমের রেশ থাকলেও রাতের বেলা অনুভূত হচ্ছে শীত। এমন আবহাওয়ায় জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত শিশুরোগীর সংখ্যা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও গেল কয়েকদিন ধরে শিশুরোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। হঠাৎ করে শিশু রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যাসংকট। তাই অনেক শিশুকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব শিশু রোগীদের অধিকাংশই নিম্নবিত্ত ও অসহায় পরিবারের। প্রতিদিনই প্রায় শতাধিক শিশু এই ওয়ার্ডে ভর্তি হচ্ছে। বেশিরভাগ শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত। এছাড়াও জ্বর, স্বর্দি-কাশি, পেট খারাপসহ অন্যান্য রোগী তো রয়েছেই। অভিভাবকদের অসচেতনতার জন্যই এ সময়ে শিশুরা শীতজনিত অসুখে আক্রান্ত হচ্ছে বলে ধারণা এ চিকিৎসকের।

গেল দু’ সপ্তাহ যাবৎ প্রতিদিনই গড়ে ৯০/১০০ রোগী শিশু ওয়ার্ডে ভর্তি থাকছে। এ ছাড়া বহির্বিভাগে দৈনিক অগণিত শিশু চিকিৎসা নিচ্ছে। মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই শিশু রোগীদের চাপ বেড়েছে। তবে শিশু রোগী বাড়ায় দেখা দিয়েছে শয্যাসংকট। তাই অনেক শিশুকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পযর্ন্ত প্রায় ৫ শতাধিক শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এদের বেশিরভাগ শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…