পরিবেশ

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির পানিতে হাত ধুচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির পানিতে হাত ধুচ্ছে একজন ব্যক্তি, প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এমন আবহাওয়া আরও দুইদিন থাকবে। এরপর তিনদিনের মাথায় বৃষ্টি হতে পারে।

রাজধানীতে বৃহস্পতিবার রাতে দুই মিলিমিটার বৃষ্টি হয়। তারপরও গরম কমেনি। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে দুই মিলিমিটার বৃষ্টি হলেও গরম কমেনি তেমন। এ পরিস্থিতি থাকবে আরও দুদিন। তবে তিন দিনের মাথায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার ১৫ জুলাই এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার শেষে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রাজধানীর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় এবং বাতাসে আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। এ ছাড়া বৃষ্টির পরিমাণও কমে গেছে। তবে সপ্তাহের শুরুতে এ অবস্থার পরিবর্তন হবে বলে আশা করা যায়।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর গরম তাপদাহ তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…