চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গতবছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। পরে হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও গড়ানোর কথা পাকিস্তানে। ভারত সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। এবার সেই উত্তর মিলেছে, বৈশ্বিক টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত।

শনিবার এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে ক্রিকইনফো। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, বিসিসিআই এরই মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে দলকে পাকিস্তানে না পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

আট দলের অংশগ্রহণে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে পাকিস্তানের তিনটি ভেন্যুতে গড়ানোর কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারত দল পাকিস্তানে না গেলে আইসিসি ও পিসিবিকে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। ধারণা করা হচ্ছে, গত এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করার সম্ভাবনাই বেশি।

ক্রিকইনফো বলছে, চলতি সপ্তাহের শুরুতে আইসিসিকে নিজেদের অবস্থানের কথা জানায় বিসিসিআই। তবে সেটা মৌখিকভাবে কিনা, তা নিশ্চিত নয়। পিসিবিকে জানানোর আগে বিসিসিআইয়ের কাছে থেকে লিখিত চাওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির।

পিসিবি প্রধান নাকভিও জোর দিয়ে বলেছেন, বিসিসিআইয়ের কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে হবে। সেটা হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। অংশগ্রহণকারী দলগুলো- বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

আগামী সপ্তাহে লাহোরে টুর্নামেন্টটির সূচি ঘোষনার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে চলমান এই অস্থিরতার কারণে তার স্থগিত হতে পারে।

Reneta

রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে ২০০৮ সালের এশিয়া কাপের পর আর কখনও পাকিস্তান সফরে যায়নি ভারত। গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান অবশ্য ভারতে খেলেছিল। বহুজাতিক টুর্নামেন্টেই কেবল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দেখা হয়। ২০১২-১৩ মৌসুমে দু’দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশে বাধা, সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT