চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যেতে পারে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে বাকি কেবল ১০ দিন। ইতিমধ্যেই প্রথমিক দল দিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করা আট দল। তবে শেষ মুহূর্তে স্বাগতিক পাকিস্তানের দল নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে চূড়ান্ত পরিবর্তন আনার সপ্তাহ খানিক আগে শুরু হয়েছে দল পরিবর্তনের আলোচনা।

দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের বলেছেন ‘এটি অপ্রত্যাশিত দল’, রশিদ লতিফ বলেছেন ‘রাজনৈতিক নির্বাচন’। সমালোচকদের চাপে পড়ে এখন স্কোয়াড পর্যালোচনা করছে পিসিবির নির্বাচকেরা।

মূলত খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে নিয়েই সমালোচনাটা বেশি হচ্ছে। কারণ, দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের জার্সিতে মাঠে নামেননি। খুশদিল ২০২২ সালের পর ওয়ানডে ফরম্যাটে ডাকও পাননি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেয়ার আগে খুশদিল ও আশরাফ বাংলাদেশে বিপিএলে খেলেছেন। দারুণ পারফর্মও করেছেন। তবে এই দুজন পাকিস্তানের ওয়ানডে দলে ফেরার মতো নন বলে মনে করেন অনেকে। যাদের মধ্যে আকরাম, লতিফরা আছেন।

এসব আলোচনার পর শুক্রবার লাহোরে একটি অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান দল নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। নাকভি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি হবে না, এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি। তাদের সেই অধিকার আছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে ভালো চিন্তা থেকেই দলে নেয়া হয়েছে।’

তবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সেরা দলই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদল আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। দলে কোনো পরিবর্তনের দরকার নেই জানিয়ে তিনি বলেছেন, ‘দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। টুর্নামেন্টের জন্য সেরা দলটিই বাছাই করা হয়েছে।’

লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। এরপর খেলোয়াড় বদলাতে হলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিনাকভিনিউজিল্যান্ডপাকিস্তানপিসিবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার সীমান্তে ঘুমধুম স্থলবন্দর নির্মাণ বিষয়ে যা বললেন নৌ উপদেষ্টা

পরবর্তী

কর্মসংস্থানের নতুন দ্বার খুলতে দ্রুত বাণিজ্যিক উৎপাদনে সিরাজগঞ্জ ইকোনমিক জোন

পরবর্তী
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের উন্নয়ন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মসংস্থানের নতুন দ্বার খুলতে দ্রুত বাণিজ্যিক উৎপাদনে সিরাজগঞ্জ ইকোনমিক জোন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা নিশ্চিতে সুপ্রিম কোর্টে প্রবেশে রাখতে হবে পরিচয়পত্র

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT