ক্রিকেট

আরও একটি দুঃসংবাদ পাকিস্তানের, এবার পেল আইসিসির শাস্তি

পাকিস্তান ক্রিকেট দল মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে, যা তাদের দলের মনোবল ও একতা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। ম্যাচে চোট পেয়েছিলেন ফখর জামান। সকালে তার স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার খবর আসে। তার পরিবর্তে অবশ্য ইমাম উল হককে অবশ্য দলে নিয়েছে তারা। তবে সেই রেশ কাটতে না কাটতেই আইসিসির শাস্তি পেল চলতি আসরের আয়োজক দেশটি। কিউই মন্থর বল করায় মোহাম্মদ রিজওয়ানদের শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানায় আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সময় থেকে এক ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তার কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে তাদের।

আইসিসি বলেছেম মাঠ আম্পায়ার রিচার্ড কেটলবোরো ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বরাবার অভিযোগ দায়ের করেন। পরে রেফারি ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানার নির্দেশ দেন। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অপরাধ স্বীকার করায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উদ্বোধনী ম্যাচে কিউইদের বিপক্ষে ৬০ রানে হেরেছে পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে নামবে তারা।

বিষয়:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিউজিল্যান্ড পাকিস্তান শাস্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…