চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভাসলে হিসাব কি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা জিতের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। হাইব্রিড মডেলের আসরের ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। আসরের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণ ও নিরাপত্তার কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারত ম্যাচ খেলছে দুবাইতে।

পাকিস্তানে তিনটি ম্যাচ অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা, পাকিস্তান-বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার-আফগানিস্তান লড়াইয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল কোনো বল না হয়েই। দুবাইয়ের খেলায় নাক গলায়নি বৃষ্টি।

Banglabid

তবুও ফাইনালের জন্য সোমবার রিজার্ভ ডে রেখেছে আইসিসি। নির্ধারিত ও রিজার্ভ ডের দিনে খেলা শেষ করতে দুই ঘণ্টা বাড়তি সময়ও বরাদ্দ রাখা হয়েছে। তবে ম্যাচের ফল বের করতে হলে দুই ইনিংসেই অন্তত ২৫ ওভার করে খেলা হতে হবে, যেটা গ্রুপপর্বে ছিল ২০ ওভার।

খেলা শেষ না করে রিজার্ভ ডেতে ম্যাচ চলে গেলে নতুন করে শুরু হবে না। আগেরদিন যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে ম্যাচ। ফাইনাল যদি কোনভাবেই শেষ না করা যায়, মানে পরিত্যক্ত হয়- তাহলে দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করবে।

অবশ্য দুবাইয়ের আবহাওয়া বার্তা বলছে, রোববার সেখানে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা উঠতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। আংশিক রৌদ্রোজ্জ্বল ও তাপদাহ থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইনিউজিল্যান্ডপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT