চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা হল না, হতাশ শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের। বিদায়ী ম্যাচে দুদলের মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে লড়াই। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ গড়ানোর কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। দেড়টার দিকে বৃষ্টি না থাকলেও আউটফিল্ড খেলার জন্য উপযুক্ত না হওয়ায় টস গড়ায়নি। মিনিট দশেক পর ফের বৃষ্টি নামে। প্রায় দুঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় সাড়ে তিনটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। কোনো জয় ছাড়াই আসর শেষ হল বাংলাদেশ ও পাকিস্তানের। অবশ্য দুদলই ১ পয়েন্ট করে পেয়েছে ঝুলিতে।

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর হতাশার কথা শোনান শান্ত। বলেন, ‘অবশ্যই খুবই হতাশাজনক। আমরা এসব নিয়ন্ত্রণ করতে পারছি না। খেলতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’

ভুল থেকে শিক্ষা নেয়ার কথাও বলেন শান্ত। বলেছেন, ‘যে দুটি ম্যাচ আমরা খেলেছি। যদিও আমরা হেরেছি, তবে যেভাবে খেলেছি, কিছুটা লড়াই করেছি। আমরা দীর্ঘ সময়ের জন্য ম্যাচ ধরে রাখতে পেরেছি। আমরা কিছু ভুল করেছি যার মূল্য দিতে হয়েছে। ভুল থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করব। সামনের দিকে আমরা সঠিক পরিকল্পনা করব এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’

‘আমাদের নেটে স্ট্রাইক বদল করা নিয়ে কাজ করতে হবে। নেটে সঠিকভাবে অনুশীলন করা এবং তারপর ম্যাচে একই কাজ করা গুরুত্বপূর্ণ। আশা করি ছেলেরা এখন বুঝতে পারবে কী করা দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পরিত্যক্তপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT