চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ আটের পথে রিয়াল-ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ পূর্বাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাহিম দিয়াজের দারুণ লক্ষ্যভেদের সুবাদে লেইপজিগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। আরেক খেলায় কেভিন ডি ব্রুইনের ঝলকে এফসি কোপেনহেগেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা সহজ করেছে ম্যানচেষ্টার সিটি।

রেড বুল অ্যারেনায় মঙ্গলবার রাতে চোটের কারণে খেলতে পারেননি জুড বেলিংহ্যাম। তার অভাবটা অবশ্য বুঝতে দেননি ২৪ বর্ষী দিয়াজ। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে এ স্পেনিয়ার্ডের নিশানাভেদে নির্ধারিত হয় ম্যাচের ফল। দানি কারভাহালের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে তিনি বল জালে জড়ান। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এর আগে খেলার তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছিল লেইপজিগ। বেঞ্জামিন সেসকো হেডে বল জালে পাঠালেও ভিএআরে গোল বাতিল হয়। কারণ তার সতীর্থ বেঞ্জামিন হেনরিকস অফসাইডের ফাঁদে কাটা পড়েন।

লস ব্লাঙ্কোসদের জয়ের কৃতিত্ব অবশ্য গোলরক্ষক আন্দ্রে লুনিনকেও দিতে হবে। চোটে পড়া থিবো থিবো কোর্ত্তয়ার বদলে খেলতে নেমে প্রতিপক্ষের ৯টি শট ঠেকিয়ে জাল অক্ষত রাখতে তিনি সক্ষম হন।

সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ৬ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে রিয়াল ও লেইপজিগ। ওই ম্যাচে বেলিংহ্যাম ও কোর্ত্তয়ার মাঠে ফেরার কথা রয়েছে।

কোপেনহেগেনে হওয়া আরেক ম্যাচের ১০ মিনিটেই লিড পায় ম্যানসিটি। ফিল ফোডেনের বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে গোলের দেখা পান ডি ব্রুইনে। ৩৪ মিনিটের মাথায় স্বাগতিকদের পক্ষে ম্যাগনাস ম্যাটসন বল জালে জড়িয়ে সমতা টানেন।

Reneta

ডি ব্রুইনের পাসে বল আদায় করে ৪৫ মিনিটে বের্নার্দো সিলভা বাঁ-পায়ের শটে সিটি আবারো এগিয়ে যায়। খেলা শেষের আগ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পান ফোডেন।

সিটির জার্সিতে মাঠে এদিন উজ্জ্বল ছিলেন ডি ব্রুইনে। মোট পাঁচবার নিয়েছেন শট, যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

ইতিহাদ স্টেডিয়ামে ৬ মার্চ ৬ মার্চ ফিরতি লেগে সিটি ও কোপেনহেগেন মুখোমুখি হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোপেনহেগেনচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT