চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে দুইশ ম্যাচের এলিট ক্লাব খুলছেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে দুইশত ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ৯ এপ্রিল রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে। ম্যাচটি দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোচ হিসেবে ২০০তম ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন আনচেলত্তি।

ইতালিয়ান এ কোচ চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড আগেই গড়েছেন। সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ডও তার দখলে। চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত সবমিলিয়ে ১৯৯ ম্যাচে দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। জিতেছেন ১১৪ ম্যাচ, ৪১ হারের বিপরীতে ড্র ৪৪ ম্যাচে।

রিয়াল কোচের পরে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি ১৯০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ১০২ জয়ের বিপরীতে ৩৩ ম্যাচে ড্র এবং ২৫ ম্যাচে হার দেখেছেন।

এরপর আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ১৭৮ ম্যাচ এবং চতুর্থ অবস্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ১৬৭ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়ে। তবে কম ম্যাচের তুলনায় গার্দিওলার জয়ের সংখ্যা বেশি। ১০৯ ম্যাচে জয় পেয়েছেন স্প্যানিশ এ কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ ৯ এপ্রিল। খেলা হবে মাদ্রিদের স্তেদিও সান্তিয়াগো বার্নাব্যুতে। পরের লেগের খেলা হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালওয়েঙ্গারগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT