ফুটবল

পিএসজিকে হতাশায় ডুবিয়ে ফাইনালে ডর্টমুন্ড

ডর্টমুন্ডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, পিএসজির খেলোয়াড়রা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডর্টমুন্ডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, পিএসজির খেলোয়াড়রা হতাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম লেগে হেরে আগেই চাপে পড়েছিল পিএসজি। ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ফ্রেঞ্চ জায়ান্টদের সামনে জয়ের বিকল্প ছিল না। চেনা সমর্থকদের সামনে সেই সুযোগ লুইস এনরিকের দল কাজে লাগাতে ব্যর্থ। কাইলিয়ান এমবাপের ফরাসি ক্লাবে বিদায়ী মৌসুম বেদনার হয়ে রইল। লিগ ওয়ানের দলটিকে ১-০ গোলে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মঞ্চে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠে ডর্টমুন্ড প্রথম লেগেও ১-০ গোলে জয় পেয়েছিল। দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তারা শিরোপা নির্ধারণী খেলায় মাঠে নামবে।

পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতে প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেছিল পিএসজি। শট নিয়েছিল মোট ৩০টি, যেখানে ডর্টমুন্ড ৭টির বেশি নিতে পারেনি। আক্রমণাত্মক ফুটবল খেলেও ফরাসি ক্লাবটিকে হারের তিক্ত স্বাদ পেতে হয়।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে ভাঙে ডেডলক। জুলিয়ান ব্র্যান্ডটের কর্নার কিকে উড়ে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাটস হুমেলস।

৮৪ মিনিটে এমবাপে ও ৮৭ মিনিটে ভিতিনহার শট গোলপোস্টে লেগে ফিরে আসায় পিএসজিকে দুর্ভাগা বলা যেতে পারে। এই দুটি ঘটনা ছিল ম্যাচে স্বাগতিকদের হতাশার প্রতিচ্ছবি।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বরুশিয়া ডর্টমুন্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…