চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি-ইন্টার মিলান ফাইনাল: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার মিলান। ইউরোপসেরার লড়াইয়ে দুদল ঘিরে আলোচনা-উত্তেজনার পারদ এখন তুঙ্গে। স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসে সেরাটা দিতে চায় ইন্টার, অন্যদিকে প্রথমবার শিরোপা জয়ের আশায় মাঠে নামবে ম্যানসিটি।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আগামী ১১ জুন হবে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ক্লাব ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রোমাঞ্চকর ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান-ইতিহাস।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে পেপ গার্দিওলার ম্যানসিটি। লিগ শিরোপা ও নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয়ের পর চোখ চ্যাম্পিয়ন্স লিগে। জিতলে সিটিজেনদের কোচ হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়বেন স্প্যানিশ গার্দিওলা।

৫২ বর্ষী কোচ ফাইনাল ঘিরে বলেছেন, ‘যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাবেন, সেটি উদযাপন করতে হবে। সত্যি বলতে ইতালীয় দলের বিপক্ষে ফাইনাল সবসময় সেরা উপহার নাও হতে পারে। তারা প্রতিযোগিতামূলক খেলতে পছন্দ করে। সেমিফাইনালে তাদের জয় প্রশংসা কুড়িয়েছে। তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

চলতি মৌসুমে কোপা ইতালিয়া জয়ী ইন্টার মিলান সিরি আ’র পয়েন্ট টেবিলে তিনে থেকে মৌসুম শেষ করেছে। সিমোন ইনজাঘির কোচিংয়ে ২০১০ সালের পর প্রথমবার ফাইনাল উঠেছে। আগে ইন্টার তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেও ইউরোপসেরার মঞ্চে একবারও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ম্যানসিটি।

২০১১-১২ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার পর অবশ্য প্রতিটি মৌসুমেই খেলেছে ম্যানসিটি। ২০১২ থেকে ২০১৮- এই প্রতিযোগিতায় ছিল না ইন্টার। শুধু গত মৌসুমে প্রথমবারের মতো নকআউট রাউন্ডে উঠতে পেরেছিল সিমোন ইনজাঘির দল।

Reneta

৪৭ বর্ষী কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আমাদের জন্য স্বপ্ন হলেও আমাদের বিশ্বাস ছিল। এখানে আসতে পেরে আমি গর্বিত। এসব কোনো কিছুই কেউ আমাদের দিয়ে যায়নি, আমরা তা অর্জন করেছি, যার সবটাই আমাদের প্রাপ্য। এখন স্বপ্ন সত্যি করতে ফাইনাল ম্যাচটি খেলতে হবে। সেমিফাইনালে একটি ডার্বি ম্যাচ জিতে ফাইনালে আসার পথটা ছিল অসাধারণ। সেই ম্যাচটি আমাদের বিশেষ তৃপ্তি দিয়েছে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে চার জয় ও একটি করে পরাজয় ও হার রয়েছে সিটিজেনদের, বিপরীতে শেষ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ইন্টার। এক ম্যাচে হেরেছে ইতালিয়ান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। তবে দুবার মুখোমুখি হওয়ার ইতিহাস আছে। যাতে একটি করে জয় আছে উভয়েরই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারইপিএলচ্যাম্পিয়ন্স লিগপ্রিভিউপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT