চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কি গোল না পাওয়ায় বায়ার্ন কোচের স্বস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, ‘প্রথমার্ধে বার্সার গোল পাওয়ার বেশ ভালো সুযোগ ছিল। আমাদের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের পারফরম্যান্সের উপর নির্ভর করতে হয়েছিল। বিরতির পর আমরা আরও আক্রমণাত্মক ছিলাম। দ্রুত দুটি গোল করেছিলাম। মূলত আমরা উঁচু মানের দক্ষতার কারণে জিতেছি। নিজেদের দিক থেকে বিচার করলে, আজ রাতে লেভান্ডোভস্কি আমাদের বিপক্ষে গোল না করায় আমি আনন্দিত।’

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বায়ার্ন মিউনিখের কোচ জুলিয়ান নাগেলসম্যান।

সফরকারী বার্সেলোনাই আধিপত্য বেশি দেখিয়েছিল। ৫৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখার পাশাপাশি নিয়েছিল ১৮টি শট। লক্ষ্য বরাবর চার শট নিলেও কোনোটিই জালে প্রবেশ করেনি। তাদের একের পর এক সুযোগ নস্যাৎ করে দিয়েছেন ম্যানুয়েল ন্যুয়ার। সাবেক সতীর্থ ও পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কির দুটি নিশ্চিত গোলের সুযোগকে প্রতিহত করেন বাভারিয়ান গোলরক্ষক।

Banglabid

সাবেক ক্লাবের বিপক্ষে লেভান্ডোভস্কির অভিজ্ঞতা সুখকর হয়নি। নিজের ছন্দ ধরে রাখলেও পাননি গোল। প্রতিপক্ষের জন্য তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন, সেটি নাগেলসম্যানের অজানা নয়। এক সময়ের শিষ্যর দক্ষতা নিয়ে তার পর্যবেক্ষণ অন্য যে কারোর চেয়েই অনেক বেশি। তাই এখন প্রতিপক্ষ হিসেবে তার গোল না পাওয়াতে বায়ার্ন কোচ স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন।

অপরদিকে, ভালো ফুটবল খেলেও বার্সেলোনার পরাজয়ে বেশ হতাশ দলটির কোচ জাভি হার্নান্দেজ। জার্মান জায়ান্টদের বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি একের পর একে গোলের সুযোগ যাকে না লাগাতে পারাকেই দায়ী করেন।

‘আমরা ছয় থেকে সাতটি গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো মিস করেছি এবং বায়ার্ন তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, খুব ভালো খেলেছি। যদি আমরা গোল করতে পারতাম, তবে ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন রকম হতে পারতো।’

Reneta

রক্ষণভাগের ভুলেই জশুয়া কিমিচের কর্নার কিক থেকে হেডে গোল করে বায়ার্নকে প্রথমে এগিয়ে দেন ফ্রেঞ্চ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। ভবিষ্যতে এমন ভুল এড়াতে হবে বলেও জানান জাভি।

‘যেহেতু এটা চ্যাম্পিয়ন্স লিগ, তাই আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আপনাকে কর্নার কিক কিকের সময় প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিং করতে না পারার ভুল এড়াতে হবে। এটা প্রতিপক্ষকে ১-০ গোলের লিড এনে দিয়েছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজাভিনাগেলসম্যানবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT