চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কির মিউনিখে প্রত্যাবর্তনের ম্যাচে হারল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা গোলের জন্য আক্রমণ করছে, প্রতিপক্ষের গোলরক্ষক ডাইভ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বার্সেলোনা কোনো ভূতের বাড়িতে খেলতে যাচ্ছে না’- এ কথা বলেই দলের ফুটবলারদের সাহস জুগিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। ২০২০-২১ মৌসুমে বায়ার্ন মিউনিখের মাঠে তাদের বিপক্ষে ৮ গোল হজম করেছিল বার্সা। সেই লজ্জাজনক পরাজয়ের ভূত মাথা থেকে নামিয়ে জয়ের কথাই ভেবেছিলেন কাতালান কোচ। তবে এবার লজ্জার মুখে পড়তে না হলেও আবারো তাদের হারের স্বাদ ঠিকই নিতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে কাতালান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় হওয়া ম্যাচে সফরকারী বার্সেলোনাই আধিপত্য বেশি দেখিয়েছিল। ৫৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখার পাশাপাশি নিয়েছিল ১৮টি শট। লক্ষ্য বরাবর চার শট নিলেও কোনোটিই জালে প্রবেশ করেনি। বায়ার্ন ১৩টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল।

নবম মিনিটে গাভির পাসে বল নিয়ে পেদ্রির বাঁ পায়ের শট প্রতিহত করেন স্বাগতিকদের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ২১ মিনিটে মার্কাস আলানসোর ক্রসে হেড করেছিলেন সাবেক দলের বিপক্ষে খেলতে নামা তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। তার হেড ন্যুয়ার ঠেকিয়ে দেন। পরের মিনিটেই ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার কিক পোস্ট ঘেঁষে চলে গেলে বার্সার গোল না পাওয়ার আফসোস বাড়তে থাকে।

Banglabid

২৭ মিনিটে মরক্কো জাতীয় দলের রাইট ব্যাক জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বল পাওয়া নৌশাইর মাজরোউইর ডান পায়ের শট ঠেকান বার্সা গোলরক্ষক টের স্টেগান।

বিরতির পর ৫০ মিনিটে থমাস মুলারের পাসে বল পাওয়া লিওন গোরেৎজকার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন টের স্টেগান। জশুয়া কিমিচের কর্নার কিক থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ফ্রেঞ্চ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। চার মিনিট পর মুসিয়ালার কাছ থেকে বল আদায় করে জার্মান ফরোয়ার্ড লেরয় সানে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন।

সাবেক ক্লাবের বিপক্ষে লেভান্ডোভস্কির অভিজ্ঞতা সুখকর হয়নি। নিজের ছন্দ ধরে রাখলেও পাননি গোল। ৬৬ মিনিটে ফ্রেঙ্কি ডি জংয়ের পাসে থেকে বল পেয়ে নিয়েছিলেন শট। ন্যুয়ার সেটি ঠিকই প্রতিহত করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রনালদ আরাউজোর হেডও বার্সা গোলরক্ষক ফিরিয়ে দিলে বার্সা আর গোলের দেখাই পায়নি। পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই তারা মাঠ ছাড়ে।

Reneta

অ্যানফিল্ডে হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচে শেষ মুহূর্তের গোলে আয়াক্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্সআপ লিভারপুল।

১৭ মিনিটে ডিয়েগো জোতার পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের লিড পাইয়ে দেন মিশরীয় স্ট্রাইকার মোহাম্মাদ সালাহ। দশ মিনিট পর ঘানার অ্যাটাকিং মিডফিল্ডার মোহাম্মদ কুদুস বাঁ পায়ে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।খেলা শেষের আগ মুহূর্তে ৮৯ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে হেডে নিশানাভেদ করে অলরেডদের পক্ষে জয়সূচক গোলটি করেন সেন্টার ব্যাক জোয়েল মাতিপ।

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

২০ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার জোয়াকুইন কোরেয়ার পাসে বল পেয়ে ডান পায়ের কিকে গোল করে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দেন বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার এবং অধিনায়ক এডিন জেকো। এরপর ৭০ মিনিটে জেকোর পাসে বল নিয়ে লক্ষ্যভেদ করেন ডাচ রাইটব্যাক ডেঞ্জেল ডামফ্রিস।

জার্মান ক্লাব বায়ের লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ‘বি’ গ্রুপের খেলার ৮৪ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন মিডফিল্ডার রবার্ট আন্ড্রিচ। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ উইঙ্গার মুসা ডিয়াবি।

‘ডি’ গ্রুপের ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কাছে ২-০ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখবার্সেলোনালিভারপুললেভান্ডোভস্কিসানে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT