চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-সিটি-পিএসজির জয়, অ্যাটলেটিকোর হোঁচট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ন ২৬, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিও পেয়েছে জয়ের স্বাদ। তবে ড্র নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা। ২৮ মিনিটের মাথায় ফেররান তরেসের ডান পায়ের লক্ষ্যভেদে কাতালান ক্লাবটি লিড পায়। তরেসের অ্যাসিস্টে দূরপাল্লার শটে ফার্মিন লোপেজ বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৬২ মিনিটে শাখতারের হয়ে হিওরহি সুদাকভের গোল করলেও তা অতিথিদের পরাজয় এড়াতে পারেনি।

বার্সেলোনা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পকে ৪-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পোর্ত।

‘জি’ গ্রুপের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলের রাতে ইয়াং বয়েজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির গোলে সিটি এগিয়ে যায়। চার মিনিট পর মেশাক এলিয়ার নিশানাভেদে ঘরের মাঠে সমতায় ফেরে ইয়াং বয়েজ। হালান্ড স্পট কিক থেকে ৬৭ মিনিটে বল জালে জড়ান। পরে রদ্রির পাসে বল নিয়ে ডান পায়ের শটে নরওয়েজিয়ান তারকা ৮৬ মিনিটে আবারো গোলের দেখা পান।

তিন খেলার সবকটিতে জেতা ম্যানসিটি ৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার। রেডস্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারানো লেইপজিগ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

পার্ক ডে প্রিন্সেসে ‘এফ’ গ্রুপের ম্যাচে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি। কাইলিয়ান এমবাপে ৩২ মিনিটে দলকে লিড পাইয়ে পেন। এরপর ৫৩ মিনিটে রান্ডাল কোলো মুয়ানি ও ৮৯ মিনিটে লি কাং-ইন লক্ষ্যভেদ করেন।

Reneta

পিএসজি ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে। নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে নিউক্যাসেল। ২ পয়েন্ট নিয়ে তলানিতে এসি মিলান।

স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ মিনিটে কিয়াগো ফুরুহাশির গোলে সেল্টিক লিড পায়। অ্যান্টনিও গ্রিজম্যান ২৫ মিনিটে লক্ষ্যভেদ করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান। তিন মিনিট পর লুইস পালমা স্বাগতিকদের আবারো এগিয়ে দেন। ৫৩ মিনিটের মাথায় আলভারো মোরাতা বল জালে জড়িয়ে অ্যাটলেটিকোর ডেরায় স্বস্তি ফেরান। ৮২ মিনিটে রদ্রিগো ডি পল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ডিয়েগো সিমিওনের দল দশজনের দলে পরিণত হলেও হার এড়িয়ে ম্যাচ শেষ করে।

ড্র পাওয়ায় ‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্ট টেবিলের দুই নম্বরে অ্যাটলেটিকো। লাজিওর বিপক্ষে ৩-১ গোলের জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফেইনুর্ড রটারডাম।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT