চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফিনহা-ইয়ামাল জাদুতে কোয়ার্টারে বার্সা, লিভারপুলের বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা গোলের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লামিন ইয়ামাল-রাফিনহার জাদুতে বেনফিকাকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা। সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি ইয়ামাল নিজেও পেয়েছেন জালের দেখা। নতুন কীর্তি গড়েছেন তিনি। সঙ্গে রাফিনহাও পেয়েছেন রেকর্ডের দেখা। রাতের আরেক ম্যাচে পিএসজির কাছে হেরে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ প্রথম নকআউটেই।

শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-বেনফিকা। ঘরের মাঠে ফিরতি লেগে পর্তুগিজ ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কাতালুনিয়ান ক্লাবটি। বেনফিকার মাঠে প্রথম লেগ ১-০তে জিতে ফিরেছিল হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচে সবকটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১১ মিনিটে রাফিনহা বার্সাকে এগিয়ে নেয়ার দুই মিনিটের মধ্যে বেনফিকাকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস ওটামেন্ডি। ২৭ মিনিটে ইয়ামাল আবারও লিড এনে দিলে ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। আসরে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে রাফিনহা গোল করলেন পাঁচটি। প্রথমপর্বের দেখায় জোড়া গোলের পর শেষ ষোলোর প্রথম লেগে করেছিলেন একটি।

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলারের রেকর্ডটি এখন ইয়ামালের। এদিন তার বয়স ছিল ১৭ বছর ২৪১ দিন। ইয়ামাল ভেঙেছেন ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড।

অন্যদিকে দুই গোল করে আসরে ১১তম গোলের দেখা পেয়েছেন রাফিনহা। তাতে প্রতিযোগিতায় ব্রাজিলীয়দের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ব্রাজিলের আর কেউ কোনো ক্লাবের হয়ে কোনো বছরই ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের।

এদিকে পিএসজির সঙ্গে প্রথম লেগ লিভারপুল জিতেছিল ১-০ ব্যবধানে। ফিরতি লেগের ১২ মিনিটে উসমানে ডেম্বেলে গোল করে পিএসজিকে এগিয়ে নিলে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরে তারা। রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত সময়ে দুদলের কেউই আর গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফরাসি ক্লাবটির রক্ষণ ভাঙতে পারেনি আর্নে স্লটের অলরেডবাহিনী। শেষপর্যন্ত স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে খেলা গড়ালে শেষ হাসি হাসে পিএসজি। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জেতে ফরাসি ক্লাবটি।

Reneta

কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তারা বেয়ার লেভারকুসেনকে ফিরতি লেগে ২-০তে হারিয়ে দুই লেগ মিলে জিতেছে ৫-০তে। শেষ আট নিশ্চিত হয়েছে ইন্টার মিলানেরও। তারা ফেইনুর্দকে ফিরতি লেগে ২-১ ব্যধানে হারিয়েছে। দুই লেগ মিলে ইতালিয়ান ক্লাবটি এগিয়েছিল ৪-১ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালচ্যাম্পিয়ন্স লিগপিএসজিফেইনুর্দকবায়ার্ন মিউনিখবার্সেলোনারাফিনহালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

পরবর্তী

শেখ পরিবারের নামযুক্ত ১৫ সেনাস্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

পরবর্তী
প্রতিরক্ষা মন্ত্রণালয় এর লোগো, বাংলাদেশের প্রতিরক্ষা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ পরিবারের নামযুক্ত ১৫ সেনাস্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

পর্তুগালের রাজনৈতিক সংকটে নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও রাজনৈতিক সংকটে পর্তুগাল, মন্টিনেগ্রো সরকারের পতন

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT