চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এলাকার সবাই মেসি নামে ডাকতো, মেসি বলেই চিনতো’

রিয়াজুল ইসলাম শুভ রিয়াজুল ইসলাম শুভ
৭:২৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে টুর্নামেন্টের সেরা গোলদাতার ট্রফি নিজের করে নেন শাহেদা আক্তার রিপা। গতবছর সিলেটে ভয়াবহ বন্যায় দুর্যোগ কবলিতদের সহায়তায় সেই ট্রফি নিয়ে এগিয়ে এসেছিলেন। সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে নিলামে তুলেছিলেন সাফে সেরা গোলদাতা হওয়ার স্মারকটি, হয়েছিলেন প্রশংসিত।

প্রায় মাস পাঁচেক আগে মেয়েদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল লাল-সবুজের মেয়েরা। ২৩ জনের দলে থাকার সব যোগ্যতাই রিপার ছিল। এইচএসসি পরীক্ষার কারণে হতে পারেননি চ্যাম্পিয়ন দলের অংশ। এ নিয়ে বললেন, ‘অবশ্যই সিনিয়র টিমে ঢোকার পর ভালো কিছু করার লক্ষ্য আছে।’

ভবিষ্যতের জন্য নিচ্ছেন প্রস্তুতি। সদ্যগত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের উখিয়ার এ ফুটবলারের পা থেকে এসেছে দুই গোল। ডানপ্রান্ত দিয়ে রিপার একের পর এক আক্রমণ প্রতিপক্ষ রক্ষণে ছড়িয়েছে ত্রাস। বল তার পায়ে গেলেই কমলাপুরের গ্যালারিতে দর্শকদের কণ্ঠে উঠত রব। চ্যানেল আই অনলাইনের কাছে আসর চলাকালীন তার ক্ষিপ্রগতির প্রশংসা করেছিলেন কোচ গোলাম রব্বানি ছোটন।

নেপালের বিপক্ষে ফাইনালে প্রতিপক্ষ রক্ষণে বারবার কাঁপন ধরানো রিপার ডানপায়ের দূরপাল্লার ম্যাজিক শটে অতিথি গোলরক্ষক কবিতা পুরোপুরি পরাস্ত হন। লিড পায় লাল-সবুজের দল। নিজের জাত আরেকবার চেনান বিকেএসপি থেকে উঠে আসা ফুটবলার।

এ পর্যন্ত আসার সেই গল্পটা রিপা এদিন একনাগাড়ে বলে গেলেন আবারও। জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার কথাও।

‘ছোটবেলা থেকে বাড়ির সামনের মাঠে ছেলেদের সঙ্গে খেলতাম। বঙ্গমাতা টুর্নামেন্টে খেলেছি। অনেক ছোট ছিলাম। মেসির মতো খেলতাম বলে সবাই আসলে আমাকে তখন মেসি নাম দিয়েছিল। তখন থেকেই এলাকার সবাই মেসি নামে ডাকতো, মেসি বলেই চিনতো।’

Reneta

‘২০১৬ সালে আমার এক ফুফাতো ভাই বিকেএসপিতে ট্রায়াল দিতে বললেন। বললাম বিকেএসপি কোথায় সেটাই জানি না। ট্রায়াল দিতে গেলাম। টিকে যাওয়ার পর সাতদিনের ক্যাম্পে গেলাম। ২০১৭ সালে বিকেএসপিতে ভর্তি হলাম। ভারতে সুব্রত কাপে বিকেএসপির হয়ে খেলতে গিয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। টাঙ্গাইলে জেএফএ কাপে খেলার পর জাতীয় দলে আসার সুযোগ পাই।’

‘পড়াশোনা করছি। ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে। ফুটবলটা চালিয়ে যেতে চাই। তবে বাইরের দেশে লিগ খেলার ইচ্ছা আছে। সাবিনা আপুর বাইরে লিগ খেলাটা অনেক অনুপ্রাণিত করে।’

সাফের বয়সভিত্তিক আসরে অনূর্ধ্ব-১৫তে খেলেছেন দুবার। এরপর অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ একবার খেলার অভিজ্ঞতা রয়েছে। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের পর অনূর্ধ্ব-২০তে এসে পেলেন শিরোপার স্বাদ। এই দুই আসরের মধ্যে রিপা অবশ্য অনূর্ধ্ব-১৯কেই বেশি মনে রাখছেন। কারণ সেবার তিনি হয়েছিলেন সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়।

পেশাদার ফুটবল খেলে পরিবারে আর্থিকভাবে অবদান রাখাকে বেশ বড় করে দেখেন রিপা। সংসার চালাতে বাবা-মাকে অর্থ দিতে পারা তার জন্য পরম আনন্দের। মেয়ের ভালো পারফরম্যান্সে তারা পাচ্ছেন সম্মান, করেন গর্ববোধ। তবে সম্মানটাই তার কাছে সবকিছুর উপরে থাকছে। তাই স্পষ্ট করে বললেন, ‘টাকা-পয়সা দিয়ে তো আর সবকিছু হয় না। বড় দালান যারা বানায় তাদের কেউ চেনে না, আমাদের চেনে। সবচেয়ে বড় কথা হল সম্মান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ননেপালফাইনালবাংলাদেশরিপালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT