শিক্ষা

শুরু হয়েছে চাকসু নির্বাচনে প্রচার-প্রচারণা

চাকসু নির্বাচন ২০২৩ এর জন্য নির্বাচনী কেন্দ্রের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকসু নির্বাচন ২০২৩ এর জন্য নির্বাচনী কেন্দ্রের প্রবেশদ্বার, যেখানে ভোটাররা ভোট দিতে আসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে বৃহস্পতিবার বিকেল থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ছাত্রদল মনোনীত প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটসহ একাধিক প্যানেল তারা বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্যানেল ভিত্তিক ও ব্যাক্তিগতভাবে প্রচারণা শুরু করেন।

আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর জুমার নামাজের পর ক্যাম্পাসে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানল ও সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্রচার-প্রচারণায় নেমে পড়েন।

এসময় তারা ভোটারদের কাছে স্ব-স্ব প্যানেলের পক্ষে ভোট প্রত্যাশা করেন। সেই সাথে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে মতামত নেন।

আগামী ১৫ অক্টোবর অনুষ্টেয় চাকসু ও হল সংসদ নির্বাচন প্রত্যাহারের পর চূড়ান্তভাবে ৪১৫ জন এবং হলে ৪৯৩ জনসহ মোট ৯০৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…