চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইজবন্ড নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

তফসিলি ব্যাংকগুলোর প্রাইজবন্ড–সংক্রান্ত পুরস্কার, ক্রয় ও বিক্রয়ের তথ্য এখন থেকে সরাসরি বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, প্রাইজবন্ডের পুরস্কার ও ক্রয়–বিক্রয় বিষয়ে প্রয়োজনীয় সব নথি ও তথ্য তফসিলি ব্যাংকগুলোই কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনো গ্রাহকের সঙ্গে সরাসরি লেনদেনে যুক্ত থাকবে না। আগে এসব কাগজপত্র কেন্দ্রীয় ব্যাংক নিজেই সংগ্রহ করে প্রক্রিয়া সম্পন্ন করত; নতুন ব্যবস্থায় সেই দায়িত্ব তফসিলি ব্যাংকের ওপর দেওয়া হয়েছে।

Banglabid

সার্কুলারে বলা হয়েছে, সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বও এখন কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তে তফসিলি ব্যাংকগুলো পালন করবে।

চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ব্যাংক তাদের সব শাখায় সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি, ক্ষতিগ্রস্ত নোট বদল এবং অটোমেটেড চালান–সংশ্লিষ্ট সেবা বন্ধ করেছে। ফলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর শাখায় আর এসব সেবা পাওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণকে এসব সেবা দেয় না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ‘কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ হিসেবে বিবেচিত হওয়ায় নিরাপত্তার কারণেও সেবা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এসব কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই পরিচালিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাইজবন্ডবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT