চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্থ আফজালের সেলিব্রেটি শো’য়ের এক বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

এক বছর পূর্ণ করল পান্থ আফজালের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় জনপ্রিয় সেলিব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’। গত এক বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকাদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি।

ডাংগুলি এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন এ যাবতকালে তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফী, তমা মির্জা, দিঘী, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, জাকিয়া বারী মম সহ প্রায় অর্ধশত তারকামুখ।

শো’টি নিয়ে পান্থ আফজাল বলেন, ‘আজ থেকে এক বছর আগে এই শো’টি শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এই অনুষ্ঠানটি ডি টকস ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’ নামে ডিজিটাল প্লাটফর্মে শুরু করি। অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, তারকারা এ আড্ডায় বসে তাদের মিডিয়ায় পদার্পনের গল্প, সাম্প্রতিক কাজ ও ইস্যু, জীবনবোধ, সামনের কাজের পরিকল্পনা ও ভাবনাগুলো খোলামনে প্রকাশ করতে পারেন। তাই শোগুলো হয়ে উঠেছে ভিন্ন কিছু।’

এদিকে একই প্লাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ও উপস্থাপনা করে থাকেন। এর আগে ডিজিটাল মিডিয়া ও টিভিতে বিভিন্ন শোর উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। তার উপস্থাপনায় ‘আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে অতিথি হয়ে এসেছেন বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা।

বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক পান্থ আফজালের উপস্থাপনার ক্যারিয়ার প্রায় ৬ বছর। তিনি শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নন। তিনি একাধারে একজন কবি, লেখক, ক্রিয়েটিভ কপিরাইটার, উদ্যোক্তা, সংগীতশিল্পী এবং নিবেদিত সাংস্কৃতিক কর্মী। ২০১৯ সালের বইমেলায় ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সাথে একান্ত আড্ডা নিয়ে প্রকাশিত হয় পান্থ আফজালের লেখা ‘তারার মুখে তারার গল্প’। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন ‘বাতিঘর’ থিয়েটার এবং আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র’র সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী বাঁধনচয়নিকা চৌধুরীজাকিয়া বারী মমতমা মির্জাতৌকির আহমেদদিঘীপান্থ আফজালপূজা চেরীপ্রিন্স মাহমুদবাপ্পী চৌধুরীরায়হান রাফীসজলসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT