সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে পালন করা হয়েছ আন্তর্জাতিক অভিবাসী দিবস।
এ দিন সকালে কনস্যুলেট চত্বরে অনুষ্ঠানে ঢাকা থেকে প্রদত্ত বাণী পাঠ করেন কনস্যুলেটের উদ্ধতন কর্মকর্তারা।
সপ্তাহব্যপী সেবা কার্যক্রম উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবাসী নেত্রীবৃন্দ।
উপস্থিত ছিলেন নানা শ্রেণীপেশার প্রবাসীরা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার বিশেষ দোয়া করা হয়।






