চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A
জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের ছবি ও জাতির পিতার জন্মদিনের স্মরণে শ্রদ্ধাঞ্জলি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩। এ উপলক্ষ্যে জেলা ও বিভাগীয় শহরগুলোতে আওয়ামী লীগের সংসদ সদস্য,  জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে ১৭ মার্চ সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

খুলনা:
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রসাশকের কার্যালায় ও খুলনা বেতারে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করেছে। তা ছাড়া খুলনা সিটি কর্পোরেশন, খুলনা জেলা প্রশাসন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রযুক্তি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

Banglabid

নেত্রকোনা:
‘স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্পপ্নে রঙিন ’ এই পতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবাষিকী ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের চেতনার চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ । এছাড়া জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে।

মাগুরা :
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি বেসরকারি স্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

গাজীপুর:
গাজীপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম। গাজীপুর মহানগর যুবলীগ ও জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া ও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ পুষ্পার্ঘ অর্পণ করেন।

Reneta

ময়মনসিংহ:
নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বিভাগীয় জেলা ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পূষ্পার্ঘ অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রহমান বিশ্বাস। এর পরপরই রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী আলী ইউসুফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা, বিভাগীয়-জেলা ও নগর প্রশাসন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে দিনব্যপি আয়োজনের মধ্যে শিশুদের রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ-দো’য়ার আয়োজন এবং ধর্মীয় প্রার্থনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

দিনাজপুর:

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করীম, জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকারসহ বিভিন্ন স্কুল-কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল, কেক কাটা, আলোচনা সভা প্রতিবন্ধিদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাদ্দেস আলী প্রধান বাদু অফিসার ইনচার্জ আলাউদ্দিন সহ অন্যারা।

রংপুর :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, ডিআইজি রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর জিলা স্কুল থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসকে ঘিরে টাউন হল চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ হবিগঞ্জে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের নিমতলায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ নুরুল হক, পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নওগাঁ :

নানা কর্মসূচীর মধ‍্যে দিয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ‍্যে দিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

রাঙ্গামাটি :

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পুস্পমাল্য অর্পণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমানসহ অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শিশু দিবস ২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শকুন সংরক্ষণে নিরাপদ ওষুধের ব্যবহার বাড়ানোর পরামর্শ

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মদিনে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’র বিশেষ আয়োজন

পরবর্তী
চ্যানেল আই অনলাইন গানের অনুষ্ঠানে শিল্পীরা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জন্মদিনে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’র বিশেষ আয়োজন

সাকিব আল হাসান ও কোচের মধ্যে আলোচনা, ক্রিকেট অনুশীলন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে দরকার সেখানেই ব্যাট করবেন সাকিব

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT