চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সিইসির আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সিইসির আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, দেশের যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের ভয়ভীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন।

আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন বিটে দায়িত্বরত সাংবাদিকদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, গণমাধ্যম সবসময়ই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অনেক ঘটনাপ্রবাহ থাকবে। সেসব ঘটনার তথ্য তুলে ধরে সাংবাদিকরা আরও দায়িত্বশীল ভাবে সংবাদ পরিবেশন করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি ।

এসময় গণমাধ্যমকর্মীদের প্রতি কমিশনের কোন ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে তা ধরিয়ে দেয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। একই সাথে ইসির যে কোন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা এবং তথ্য পরিবেশনের আগে তা যাচাই করে নিতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি ।

নির্বাচন কমিশনার আহসান হাবিব ইসি বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সহযোগিতা ও দায়বদ্ধতামূলক তথ্য পরিবেশনে আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যম ও গণমাধ্যকর্মীরা হলো রাষ্ট্র ও সমাজের দর্পণ। নির্বাচন কেন্দ্রিক ঘটনাপ্রবাহ ছাড়া যে কোন বিষয়ে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সেসব বিষয় মাথায় রেখে বিভ্রান্তিমূলক কোন তথ্য পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এসময় নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, আরএফইডি নির্বাচন ২০২৩ এর নির্বাচন কমিশনার এবং খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল, আরএফইডি’র নবনির্বাচিত সভাপতি ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান হিমেল, সাবেক সাধারণ সম্পাদক কাজী জেবেল, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, রিয়াদুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির কার্যনির্বাহী বিদায়ী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে ১৩ সদস্যের নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়।

ট্যাগ: প্রধান নির্বাচন কমিশনারসাংবাদিকসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুগপৎ কর্মসূচি আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করেছে: মির্জা ফখরুল

পরবর্তী

জাপান থেকে আসা দুই শিশু থাকবে মায়ের সাথে: আদালত

পরবর্তী
শিক্ষা নিয়ে কথা বলছেন একজন নারী, চারপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান থেকে আসা দুই শিশু থাকবে মায়ের সাথে: আদালত

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, বিশাল আকারে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ ও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে সংসদে প্রাণবন্ত আলোচনা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT