চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্ট-অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সংখ্যা, সিডিসি’র সতর্কতা

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১:৩৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
স্বাস্থ্য
A A

ডেঙ্গু আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসিকে সতর্ক করে বলছে, রোগী বাড়লে আনুপাতিক হারে মৃত্যুও বাড়বে। আগস্ট মাস থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সিডিসি। ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে এডিস মশা নিধনে সরকারি-বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগ জোরদার রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গু জ্বরের রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় এনে রোগ জটিলতা ও মৃত্যু কমাতে সারাদেশের হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর সাথে অনেক হাসপাতালে ‘ফিভার সেন্টার’ খোলা হয়েছে।

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক বছর ধরে বছরজুড়েই ডেঙ্গু সংক্রমণের ঘটনা ঘটছে। এর মাঝে বদলেছে রোগ উপসর্গের ধরন।

রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসির পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত বছর অক্টোবরে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ছিল সবচেয়ে বেশি। সে সময় আক্রান্ত হয়েছিল ২১ হাজার ৯৩২ জন। এরমধ্যে মৃত্যু হয় ৮৬ জনের। চলতি বছর জুলাই মাসেই আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ২০৪ জনের। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি খুবই জটিল হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তিনি আরও বলেন, ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৬২ হাজার ৩৮২ জন। মৃত্যু হয়েছিল ২৮১ জনের। চলতি বছর পয়লা জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সাত মাসে আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৮৩২ জন। মৃত্যু হয়েছে ২৫১ জনের।

চলতি বছর রাজধানীর বাইরে ডেঙ্গু বাড়তে থাকায় শঙ্কা আরো বেড়েছে। এ অবস্থায় সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও সেবাকেন্দ্রগুলোকে ডেঙ্গুর চিকিৎসায় জাতীয় ব্যবস্থাপত্রের গাইডলাইন মেনে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে সিডিসি।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

জুলাই ২২, ২০২৬
দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT