চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে ‘নগদ’: সিটিটিসি প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ‘নগদ’ অসাধারণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-এর (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান, বিপিএম-বার।

শনিবার ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং সিটিটিসি-এর এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

সিটিটিসি-এর প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নগদ অসাধারণ ভূমিকা রাখছে। ২০১৯ সালে যাত্রা শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তারা এগিয়ে এসেছে। তাদের এই অগ্রযাত্রা অনন্য। চার্জ কম ও সেন্ড মানি ফ্রি হওয়ায় তারা দ্রুত এগিয়ে যাচ্ছে।’

ডিজিটাল প্রতারণা বন্ধ করার বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দরকার স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর সে জন্যই কাজ করে যাচ্ছে সিটিটিসি। ডিজিটালাইজেশন যত বাড়ছে প্রতারকরা ততো ক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু সিটিটিসি বসে নেই। আমরা আরও শক্তিশালী করছি নিজেদের। আমাদের দক্ষ কর্মকর্তাদের হাত থেকে এই প্রতারকরা রেহাই পাচ্ছে না। আমরা নিয়মিত প্রতারকদের দমন করে আসছি। সে জন্য আমরা নগদ-এর কাছ থেকে আরোও সহযোগিতা আশা করি।’

নগদ’-এর ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে তিনি আরো বলেন, ডিজিটাল ব্যাংক আমাদেরকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নগদকে আমি আগাম অভিনন্দন জানাতে চাই ডিজিটাল ব্যাংকিং শুরু করার পরিকল্পনা রাখায়।

নিয়াজ মোর্শেদ এলিট তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ একসময় অর্থনৈতিক অর্ন্তভূক্তির বাইরে ছিলো। নগদ যাত্রা শুরু করার পর সেই হার কমে ৫০ শতাংশে নেমে এসেছে। পরিসংখ্যানই বলে নগদ বাংলাদেশের প্রান্তিক মানুষকে অর্থনৈতিক অর্ন্তভূক্তিতে আনার ব্যাপারে বিশাল ভূমিকা রাখছে। নগদ এখন সাড়ে ছয় কোটি গ্রাহকের বিশাল পরিবার। আমরা এখন অর্থনীতিতে আরও ডিজিটালাইজেশনের পথে চলতে চাই।

Reneta

তিনি আরো বলেন, ‘আমরা যত দ্রুত অর্থনৈতিক কর্মকান্ড ডিজিটাল করছি, তত বেশি ডিজিটাল অপরাধীদের তৎপরতা বাড়ছে। আর তাদের দমনের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখছে সিটিটিসি। সকল অপরাধের বিপক্ষে তৎপর থেকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সিটিটিসিকে আমরা ধন্যবাদ জানাই।’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে সিটিটিসি’র কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন নগদ-এর চিফ এক্সটার্নাল এফেয়ার্স অফিসার লে. কর্নেল মোহাম্মদ কাওসার শওকত আলী (অব.)। অনুষ্ঠান পরিচালনা করেন নগদ-এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল।

‘নগদ’ ও সিটিটিসি-এর উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সিটিটিসি-এর প্রধান মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন নগদ-এর চিফ এক্সটার্নাল এফেয়ার্স অফিসার লে. কর্নেল মোহাম্মদ কাওসার শওকত আলী (অব.), নগদ-এর এক্সটার্নাল এফেয়ার্স বিভাগের উপদেষ্টা মো. মাহবুব আলম। এছাড়া সিটিটিসি’র ডেপুটি পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ, বিপিএম-পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল মান্নান, বিপিএম-বার, ডেপুটি পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ, ডেপুটি পুলিশ কমিশনার মিশুক চাকমা, বিপিএম-সেবা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক সমৃদ্ধিডাক বিভাগবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

পরবর্তী

দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

পরবর্তী

দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

এখন যে কাজগুলো করি কোন না কোন বার্তা থাকে: সজল

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT