চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাসেমিরোকে ৬৮৫ কোটি টাকায় দলে টানার পথে ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড় মাঠে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার কাসেমিরোকে ৬০ মিলিয়ন পাউন্ডে কিনে নেয়ার পথে অনেকটাই এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশি মুদ্রায় এর মোট পরিমাণ ৬৮৫ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৮৩২ টাকা। 

রিয়ালের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তির বিষয়ে অনেকটাই আশাবাদী রেড ডেভিলরা।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, লস ব্লাঙ্কোস ডেরায় থাকবেন নাকি ইউনাইটেডে যোগ দেবেন তা নিয়ে ভাবতে শুরু করছেন। ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো খতিয়ে দেখছেন।

Banglabid

একটি সূত্র অবশ্য দাবি করেছে, কাসেমিরো নাকি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে চান এবং রিয়াল নাকি তার ইচ্ছার বিষয়টি মেনে নিয়েছে।

ব্রাইটনের কাছে হেরে এবারের ইপিএল মৌসুম শুরু করে ম্যান ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়। বাজে পারফরম্যান্সের পর ভালো মানের খেলোয়াড় এনে দল সাজানো দরকার বলে মত দেন দলটির কোচ এরিক টেন হাগ।

বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে চুক্তিবদ্ধ করতে ব্যর্থতার কারণে টেন হাগ হতাশ হয়েছিলেন। এরপর তিনি রিয়ালের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার কাসেমিরোকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছেন।

Reneta

স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩০ বর্ষী ব্রাজিলিয়ান সবকিছুই জিতেছেন। তাই এখন প্রিমিয়ার লিগে একটি নতুন চ্যালেঞ্জ নেয়ার বিষয়টি তিনি উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও এবারের গ্রীষ্ম মৌসুমের দলবদলে মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে গেলে কাসেমিরো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না। কারণ গত মৌসুমে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে ইউনাইটেড আসর শেষ করায় এবার তাদের ইউরোপা লিগে খেলতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাসেমিরোম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াইয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

বরুশিয়া ডর্টমুন্ডে যেতে আগ্রহী রোনালদো

পরবর্তী
রোনালদো ফুটবল খেলছেন, বরুশিয়া ডর্টমুন্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ডে যেতে আগ্রহী রোনালদো

রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি রপ্তানি আয় বাড়তে পারে রাশিয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT