চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মামলা-বাণিজ্যের কল রেকর্ড’ ফাঁস, এনসিপি নেতাকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

‘মামলা-বাণিজ্যের কল রেকর্ড’ প্রকাশ হওয়া নিয়ে সমালোচনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আজিজুর রহমান রিজভীকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজিজুর রহমান রিজভীর বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং ওই ঘটনায় তার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সাথে তাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না; আগামী ৩ কার্যদিবসের মধ্যে তার যথাযথ ব্যাখ্যা শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে শনিবার রাতে আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে একটি পোস্টে এনসিপি নেতা রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড প্রকাশ করেন। এতে রিজভীর বিরুদ্ধে মামলা বাণিজ্যের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়।

প্রকাশিত কল রেকর্ডসহ পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একটি সূত্র দাবি করে।

Reneta

সায়ের তার পোস্টে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২০২৫ সালের ৫ মে রাতে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু গ্রেফতার হন। সাজু ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতা হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, সাময়িক অব্যহতিপ্রাপ্ত রিজভী ফেনী পৌর এলাকার ইমাম বাক্স হাজী বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে। অব্যাহতির পাওয়ার পর তার বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট দাবিসহ নানা অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুর রহমান রিজভীএনসিপি নেতাকে অব্যাহতিকল রেকর্ড ফাঁস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT