চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাই-বোন খুন

এস কে রাসেল এস কে রাসেল
৮:৩৭ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের হোসেনপুরে দেশীয় অস্ত্র দিয়ে সহোদর ভাই-বোন খুনের ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ সাত জনের নামে হোসেনপুর থানায় মামলা হয়েছে।

নিহত মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের ছেলে মেয়ে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে নিহতদের বাবা মো. সামছুদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামির স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের সাথে তার ছোট ভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। বুধবার (১২ জুলাই) নিজ বাড়ির সীমানায় গাছের চারা রোপণ ও কাটাকে কেন্দ্র করে শামসুদ্দিনের সঙ্গে তার ছোট ভাই কাদির ও ভাতিজাদের কথাকাটাকাটি হয়। পরে এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ছোট ভাই কাদিরের লোকজন। এতে ঘটনাস্থলেই সামছুদ্দিনের ছেলে মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত সামছুদ্দিনের মেয়ে নাদিরা আক্তার, সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৪৮), ছোট দুই ছেলে হুমায়ুন কবীর (২৬) ও সালমান (১৮)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

অন্য আহতরা বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন, সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার, দুই ছেলে হুমায়ুন কবীর ও সালমান।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতদের বাবা মো. সামছুদ্দিন শুক্রবার রাতে তার ছোট ভাই আব্দুল কাদিরকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় প্রধান আসামি আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেফতার করা হয়। অন্যরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT