প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, এই ঘটনায় সন্ত্রাস দমন আইনের অধীনে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির একটি সমাবেশে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।







