বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত

গাড়ির সারি, প্রতিটি গাড়ির সামনে পতাকা লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা গাড়ির সারি, প্রতিটি গাড়ির সামনে পতাকা লাগানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য ২২টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেবেন।

এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। বৃহস্পতিবার (৮ আগস্ট) এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে এসব গাড়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ এর অত্যাধুনিক সিরিজের গাড়ি।

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি।

উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন: ১৬ উপদেষ্টাগণ হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. শারমিন মুরশিদ ৮. ফারুকী আজম ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. বিধান রঞ্জন রায় ১২. আ.ফ.ম খালিদ হাসান ১৩. ফরিদা আখতার ১৪. নুরজাহান বেগম ১৫. মো. নাহিদ ইসলাম ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…