চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইবার প্রতারণার শিকার হয়েছি, এখন আর তা হবে না: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বক্তৃতা ও সাংবাদিকদের প্রশ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু নয়, বরং এটাই সবচেয়ে রাইট ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন: চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে এখন সবচেয়ে প্রাসঙ্গিক।

বিএনপি মহাসচিব বলেন: আমরা দুইবার প্রতারণার শিকার হয়েছি, এখন আর তা হবে না। কোনো কথা শুনতে রাজি না আমরা। সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।

শনিবার ১০ জুন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এসময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন: সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে ১০ ভাগ আসনও পাবে না।

তিনি বলেন: সরকার দুর্নীতি করছে আর উন্নয়নের কথা বলছে। চুরি আর দুর্নীতি ছাড়া আর কোন কাজ নেই সরকারের। বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি। তারা গণতন্ত্র হত্যা করেছে। আমরা বলেছি গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। আজকে আন্তর্জাতিকভাবেও এটা বলা হচ্ছে। বিদেশি পত্রিকা বলছে বাংলাদেশের অর্থনীতি আন্ডার গ্রাউন্ডে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: সরকার বিদ্যুৎ নিয়ে যে ঢাকঢোল পিটিয়েছে, যে টাকা খরচ করেছে এখন সেটা কোথায়? তারা এখন নির্বাচনী ফান্ড তৈরির চেষ্টা করছে। এমনিতেই যেখানে বিমান চলতে পারে না সেখানে এয়ার বাস কেনা হচ্ছে। এর মাধ্যমে দুর্নীতি হবে, আর তারা (আওয়ামী লীগ) নির্বাচনী ফান্ড তৈরি করবে।

ট্যাগ: তত্ত্বাবধায়ক সরকারমির্জা ফখরুলসুষ্ঠু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়াণ দিবসে ‘মুখোমুখি বাদল রহমান’  

পরবর্তী

ঋণগ্রস্ত পাকিস্তানে সরকারি কর্মীদের বেতন ৩৫ শতাংশ বাড়ছে

পরবর্তী
ব্যক্তির হাতে বিভিন্ন দেশের মুদ্রা ধরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণগ্রস্ত পাকিস্তানে সরকারি কর্মীদের বেতন ৩৫ শতাংশ বাড়ছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন ভবনের ছবি, বিশাল আকারের ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ

সর্বশেষ

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT