আন্তর্জাতিক

দেখাশোনার দায়িত্ব নিয়ে শিশু নির্যাতন: প্রমাণ মিললো সিসি ক্যামেরায়

শিশু নির্যাতনের দৃশ্য, সিসি ক্যামেরায় ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু নির্যাতনের ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, দেখাশোনার দায়িত্ব নিয়ে শিশু নির্যাতন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দু’বছরের শিশুকে দেখাশোনার (বেবিসিটার) দায়িত্ব পালন করতেন ৩০ বছর বয়সী রজনী। যে শিশুকে আদর যত্ন করে দেখে রাখার দায়িত্ব নিয়েছিলেন তাকেই নির্যাতনের অভিযোগে রজনীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে। শিশুর মা-বাবার অনুপস্থিতিতে রজনী শিশুটিকে নির্যাতন করতেন। বাসায় লাগানো সিসি ক্যামেরায় নির্যাতনে বিষয়টি ধরা পড়ে।

শিশুর মা-বাবা সিসি ক্যামেরার ছবি দেখে থানায় অভিযোগ দায়ের করেন। সিসি ক্যামেরায় দেখা গেছে রজনী শিশুটিকে আছড়ে আছড়ে টেনে নিয়ে যাচ্ছেন, তাকে থাপ্পড় দিচ্ছেন, চুল ধরে টানছেন।

শিশুর মা-বাবা জানিয়েছেন, তারা লক্ষ্য করছিলেন তাদের বাচ্চা কিছুদিন ধরে খুব দুর্বল হয়ে পড়েছে। খুব চুপচাপ থাকছে। বিষয়গুলো লক্ষ্য করে তারা সন্তানকে ডাক্তারের কাছেও নিয়ে যান। ডাক্তার দেখতে পান শিশুটির পেট ফুলে আছে।

এসব দেখে শিশুর মা-বাবা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন। তারা ফুটেজে দেখতে পান, শিশুর দেখাশোনাকারী রজনী প্রায়ই শিশুকে চড়, থাপ্পড়, পিটুনি দিচ্ছেন। চার মাস আগে রজনীকে শিশুর দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

 

 

 

বিষয়:শিশু শিশু নির্যাতন সিসি ক্যামেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…