রাজধানীর ওয়ারীতে কাভার্ড ভ্যানের চাপায় এক প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে।
মঙ্গলবার ৮ নভেম্বর রাত পৌনে ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার অভিযানে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাকচালক। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিহত প্রাইভেটকার চালকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।








