বাংলাদেশ

ওয়ারিতে সড়ক দুর্ঘটনায় কার চালক নিহত

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ারিতে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ওয়ারীতে কাভার্ড ভ্যানের চাপায় এক প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে।

মঙ্গলবার ৮ নভেম্বর রাত পৌনে ১২ টার দিকে এই  দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার অভিযানে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাকচালক। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিহত প্রাইভেটকার চালকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিষয়:ওয়ারী নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…