অপরাধ

এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িতে আগুন, ভাটারা থানায় জিডি

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি ও দমকলকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে আগুন লেগে যায়, দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঈদের সন্ধ্যায় হাইব্রিড গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে রাজধানীর ভাটারা থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।

গাড়ির মালিক আল আজমি ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু শাহরিয়ার‍।

ফায়ার সার্ভিস বলেছে, গতকাল বিকাল ৫টা ১৭ মিনিটে এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভালেও গাড়িটি পুড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গতকাল বিকালে আবু শাহরিয়ার তার স্ত্রী, দুই সন্তান নিয়ে গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-১৭-২৭২১) ঘুরতে বের হন। তারা রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বেরিয়ে এক্সপ্রেসওয়ে ধরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন শাহরিয়ারের ভাই। একপর্যায়ে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগে তারা সবাই নিরাপদে নেমে যান।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়:এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাড়িতে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…