রাজনীতি

ভারতকে দিয়েই আসেন, কিছু নিয়ে আসতে পারেন না: মির্জা ফখরুল

ভারতকে দিয়েই আসেন, কিছু নিয়ে আসতে পারেন না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শুধু ভারতকে দিয়েই আসেন কিছু নিয়ে আসতে পারেন না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি করার জন্যই সরকার বিদ্যুৎ কিনতে ভারতের আদানির সাথে চুক্তি করেছে।

সরকার উন্নয়ন বিভ্রম সৃষ্টি করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বেঁচে থাকলে সরকারের এই উন্নয়নের স্বরূপ উন্মোচন করতেন।

ভারত সফরে বাংলাদেশের অভিজ্ঞতা তিক্ত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিষয়:বিএনপি ভারত সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…