চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে জিৎ দের ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

অনলাইনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ “ক্যাম্পাস রিটার্নস” এর ট্রেলার। বিশ্ববিদ্যালয় জীবন নির্ভর এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে হলো ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ও কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান শান্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক রাগীব রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম “ওস্তাদ” এর সহ-প্রতিষ্ঠাতা ও বিপণন প্রধান মৃদুল খন্দকার।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানটির আয়োজন সহযোগী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় টিএসসিতে একটি অডিশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে এই ওয়েব সিরিজটির জন্য অভিনয়শিল্পী বাছাই করেন পরিচালক। এরপর শুরু হয় শুটিং।

অপেশাদার অভিনেতাদের নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক বলেন, “আমি মূল ধারার বাইরে গিয়ে বিকল্প ধারায় কাজ করতে বেশি সাচ্ছন্দ্যবোধ করি। আর সেই প্রেরণা থেকেই নতুনদের নিয়ে কাজ করা। তবে আপনারা ট্রেলার দেখলে বুঝবেন যে তারা পেশাদারদের মতোই সাবলীল অভিনয় করেছেন”।

অনুষ্ঠানে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন বলেন,“আমি খুবই আনন্দিত যে ক্যাম্পাস কেন্দ্রিক একটি প্রোডাকশন তৈরি হয়েছে। এখানে কলা কুশলী, অভিনেতা সবাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। আমি এই সিরিজের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। একই সাথে আমি মনে করি এই ধরনের কাজ আরও হওয়া উচিত”।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা নানা ধরনের সাংস্কৃতিক কাজে যুক্ত হয় আমরা ইতোপূর্বে দেখেছি। কিন্তু এভাবে অডিও ভিজুয়াল প্রডাকশনে কাজ করা এটা সত্যিই বিরল এবং অত্যন্ত প্রশংসার। হয়তো আগামী দিনের কোন নামকরা অভিনেতা এখান থেকেই তৈরি হবে”।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের মডারেটর ও কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের শিক্ষক শান্তা তাওহিদা বলেন,“মানুষের জীবনের সবচেয়ে সোনালী সময় হোল বিশ্ববিদ্যালয় জীবন। নানা রঙের সেই দিনগুলির কাছে মানুষ বারবার ফিরে যেতে চায়। আর এই বিষয়টি যখন কোন সিরিজে উঠে আসে তখন এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমি পুরো সিরিজটি দেখার অপেক্ষায় রইলাম”।

সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সেই সাথে সিনেমাটোগ্রাফি ও সম্পাদনাও করেছেন পরিচালক নিজে। সিরিজটিতে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন এম এ লতিফ। অডিশন থেকে আসা যেসব অভিনয় শিল্পীরা সিরিজটি তে করেছেন তারা হলেন সোহান, জ্যাম, সাদেক, শোয়েব, শাওন, অন্তি, অতসী, মিতু, লাবন্য, তাপসী, রাগীব, শান্তা, সুমন, জয়ন্ত, নাজমুল, আদৃতা, কৌশিক, উসেন, প্রিয়, ডাবলু, কুটুম, পিয়াল, রাফি, প্রমুখ।

উল্লেখ্য পরিচালক জিৎ দে এর আগে “ক্যাম্পাস ক্লাইম্যাক্স” নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। যেখানে প্রথম অভিনয় করেছিলেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সিনেমাটি মুক্তির পর সেই সময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সিরিজটির সৃজনশীল জায়গা গুলোতে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সিরিয়ালটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ক্যাম্পাস টাইমস.প্রেস। আগামী ২১ সেপ্টেম্বর “ফেয়ার ফ্লিক্স” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিরিজটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পাসক্যাম্পাস রিটার্নসখায়রুল বাসারজিৎ দেঢাবিলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT