অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের অভিযান শুরু

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের লোগো, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সারাদেশে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনোসিস সেন্টারের সেবার মান যাচাইয়ে আজ থেকে শুরু হয়েছে ৯৬ ঘন্টার শুদ্ধি অভিযান।
মানহীন ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে সেবার মানের ভিত্তিতে এ বি সি ক্যাটাগরিতে ঢেলে সাজাতেই এই শুদ্ধি অভিযান বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
বনানীর ১১ নম্বর রোডে একটি মেয়াদ উত্তীর্ণ (লাইসেন্সবিহীন) ও মানহীন এক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কসমেটিক সার্জারি সেন্টারসহ খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিন বনানীর আরেক হাসপাতাল ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টারকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন টিম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






