চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরুনের বিপক্ষে সুইসদের জেতালেন এক ক্যামেরুনিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট— ক্যামেরুন ও সুইজারল্যান্ডের খেলায় গোল ব্যতীত অন্য প্রায় সব পরিসংখ্যানই জানাবে একটি কথা। সেটা হল, সুইসরা ১-০ গোলে পূর্ণ পয়েন্ট তুললেও মাঠের খেলাটি খেলেছে আফ্রিকান দেশটি। এমনকি সুইসদের জয়সূচক গোলটি যিনি এনে দিয়েছেন, তিনিও একজন ক্যামেরুনিয়ান।

আল জানুব স্টেডিয়ামে নিজেদের জালে জড়ানো গোলে নয়, সুইজারল্যান্ড জিতেছে নিজেদের ফরোয়ার্ড ব্রিল এমবোলোর একমাত্র গোলে। যিনি ১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানীতে জন্ম নিয়েছেন। সেখান থেকে ফ্রান্স হয়ে সুইসমুলুকে থিতু হয়েছেন। জন্মভূমির বিপক্ষে বৈশ্বিক আসরে গোলও পেয়ে গেলেন। তবে জন্মভিটের সম্মানে উদযাপনে মাতেননি।

বৃহস্পতিবার বিকেলের ম্যাচটিকে অনেকটা এভাবে বলা যায়— খেলল ক্যামেরুন, গোল পেল ক্যামেরুনিয়ান এবং সবশেষ জিতল সুইসম্যানরা। ম্যাচ বিশ্লেষণও বলছে ঠিক এমনই, ৫০ শতাংশ বল দখলে রেখে ক্যামেরুন নিয়েছিল সাতটি শট, গোলমুখে ছিল পাঁচটি। সুইস গোলরক্ষক ইয়ান সোমেরের ভালোই পরীক্ষা নিয়েছেন রিগোবের্ট সংয়ের শিষ্যরা। বিপরীতে ছয়টি শটের তিনটি লক্ষ্যে রেখেছিল সুইস দলটি।

শক্তি ও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সুইসদের বিপক্ষে শুরু থেকেই চোখে চোখ রেখে লড়েছে ক্যামেরুন। আফ্রিকান দেশটির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সোমের। দশ মিনিটে প্রথমবারের পর ২৫ মিনিটে আরেকবার ক্যামেরুনকে ব্যর্থ করেন তিনি। ৩১ মিনিটে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ব্রায়ান এমবিমোর শট বামপাশে ঝাঁপিয়ে থামিয়ে স্কোরলাইন অক্ষত রাখেন সেই সোমের।

প্রথমার্ধের যোগ করা সময়ে আকানজির সামনে সুযোগ আসলেও গোলশূন্য থেকে বিরতি যায় দুদল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় সুইসদের এগিয়ে নেন ব্রিল। জন্মভূমির বিপক্ষে গোল করে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন এ সুইস-ক্যামেরুনিয়ান। জন্মভিটের সম্মানে দুহাত উপরে তুলে রাখেন কেবল। ব্রিল যেন বলতে চাইছিলেন, ‘আই অ্যাম সরি, ক্যামেরুন।’

পিছিয়ে পড়েও আক্রমণের দাপট কমাননি ক্যামেরুনিয়ানরা। এরিক ম্যাক্সিম চুপো-মোটিং কয়েকবার সুযোগ আনলেও জালে বল জড়াতে পারেননি। সুইসরাও পারেনি লক্ষ্যভেদ করতে। দুর্দান্ত খেলেও তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্যামেরুনিয়ানদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ক্যামেরুনফিফা বিশ্বকাপ ক্যামেরুনসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT